spot_img

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ চলছে

রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশ চলছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে কুরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও বিএনপির দলীয় সংগীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।

সমাবেশ শুরু হওয়ার আগেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে সমাবেশস্থলে আসতে থাকেন।

সমাবেশের কারণে ফকিরাপুল মোড় থেকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় পর্যন্ত সড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ