spot_img

বিএনপি অতীতে বাস পোড়ানোয় মালিকরা ধর্মঘট ডেকেছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি অতীতে বাস পোড়ানোয় বাস মালিকরা ধর্মঘট করেছে। মালিক শ্রমিকদের সংগঠনে বিএনপি লোকজনও আছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বাস মালিকরা তাদের পরিবহন রক্ষার জন্য ধর্মঘট ডাকছে, এটা তাদের অধিকার। বিএনপির সমাবেশে সরকার বাধা দিচ্ছে না।

বিএনপি শান্তিপূর্ণভাবে সমাবেশ করুক, সরকার তা চায় বলেও জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন্, বিএনপি বিদ্যুৎ নিয়ে নানান কথা বলে। কিন্তু নৈতিকভাবে বিএনপির বিদ্যুৎ নিয়ে কথা বলার অধিকার নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ