spot_img
spot_img

ভোলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে দশ কেজি করে চাল বিতরণ করেছে ছাত্রলীগ

ভোলা জেলা সদরে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা ছাত্রলীগ।

শুক্রবার (২৮ অক্টোবর) দুপুর ১২ টায় ধনীয়া ইউনিয়নের তুলাতুলি এলাকায় ২০০ দুর্গত পরিবারের মাঝে দশ কেজি করে চাল বিতরণ করা হয়।

জেলা ছাত্রলীগ সভাপতি রাইহান আহমেদের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইমরান জমাদ্দার, উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ফারুক আহমেদ, উপ-গণ শিক্ষা সম্পাদক রুমান হোসেন, সহ-সম্পাদক ইফতি সুমন, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেল, সদর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সালমান গোলদার।

সূত্র: বাসস
spot_img
spot_img
spot_img

সর্বশেষ