spot_img
spot_img

চন্দনাইশ দোহাজারী আল বালাগ ইসলামী সংগঠনের মহাসম্মেলন আজ

মাহবুবুল মান্নান


আজ শনিবার (২৯অক্টোবর) দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি ও সামাজিক সংগঠন চন্দনাইশ আল বালাগ ইসলামী সংগঠনের ব্যবস্থাপনায় মুফতী আব্দুল হালিম বোখারী (রহ.)-এর স্মরণে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

সংগঠনের সেক্রেটারী মাওলানা ওবাইদুল্লাহ বিষয়টি ইনসাফকে নিশ্চিত করেছেন। ইতোমধ্যে সম্মেলনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে ও জানান তিনি।

চন্দনাইশ দোহাজারী সিটি সেন্টার মাঠে সকাল দশটা থেকে এই আয়োজন শুরু হওয়ার কথা রয়েছে।

সম্মেলনে প্রধান বক্তা থাকবেন আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ।

দোহাজারী আজিজিয়া মাদরাসার মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ ও বশরতনগর মাদরাসার মুহতামিম মাওলানা এমদাদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) এর সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।

এতে আরো বয়ান করবেন মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক ফেনী, মুফতী সিবাগাতুল্লাহ নূর বি-বাড়ীয়া, মাওলানা রেজাউল করিম আবরার ঢাকা, মাওলানা নুরুল হক ও মাওলানা আব্দুল্লাহ আল মারুফ প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ