রাজধানীর পল্লবীতে নাশকতার দুটি মামলায় বিএনপির পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, নাশকতার দুটি মামলায় তাদেরকে তাদের গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতার আসামিদের রিমান্ড চায়নি পুলিশ। তাদেরকে শুক্রবার (২৮ অক্টোবর) আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।











