spot_img
spot_imgspot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৪

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ছয়টা থেকে শনিবার (২৯ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৬৪৪৭ পিস ইয়াবা, ৮৪ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ১৭ কেজি ৬৫০ গ্রাম গাঁজা ও ২ বোতল ৪ লিটার দেশিমদ উদ্ধার করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ