spot_img

রংপুরে ইজিবাইক-রিকশা-ভ্যানে চড়ে সমাবেশে যাচ্ছেন নেতা-কর্মীরা

ইজিবাইক-ভ্যান ও রিকশায় চড়ে রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিচ্ছেন হাজার হাজার নেতা-কর্মীরা। পরিবহন ধর্মঘটের কারণে বাস চলাচল বন্ধ থাকায় বিকল্প হিসেবে ইজিবাইক-ভ্যান ও রিকশায় চড়ে যেতে হচ্ছে নেতা-কর্মীদের।

বিএনপির এক নেতা হারুন অর রশিদ জানান, লালমনিরহাটের বড়বাড়ি থেকে প্রায় পাঁচ শতাধিক ইজিবাইকে করে সাড়ে ৪ হাজারের বেশি নেতা-কর্মী এসেছেন। সকাল ৮টার দিকে তারা রংপুর শহরে প্রবেশ করেন।

সৈয়দপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল গফুর সরকার জানান, রংপুর পরিবহন মালিক সমিতির ডাকা দুই দিনের ধর্মঘটের কারণে বাস-ট্রাক সড়কে চলাচল না করায় বিকল্প হিসেবে এই পন্থা অবলম্বন করা হয়েছে। ৭০০ রিকশা-ভ্যানের বহরে সৈয়দপুরের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড এবং পৌর বিএনপির শত শত নেতা-কর্মী যোগ দিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ