বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে কোন সময় দল থেকে নির্দেশ আসবে, সংসদ থেকে পদত্যাগ করবেন বিএনপির এমপিরা।
শনিবার (২৯ অক্টোবর) বিকালে রংপুরে বিএনপির গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আপনারা (বিএনপি নেতাকর্মী) এ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবেন? আমাদের সোজা কথা, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা কোনো নির্বাচনে যাবো না। শেখ হাসিনার পদত্যাগ ছাড়া কোনো নির্বাচনে যাবো না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন হবে। সেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে জাতীয় সরকার গঠন করা হবে।










