মাহবুবুল মান্নান
দেশের ঐতিহ্যবাহী শতবর্ষী ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদরাসার ১১৬ তম বার্ষিক সভা আগামী বৃহস্পতি ও শুক্রবার (৩ ও ৪নভেম্বর) মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
রোববার (৩০ অক্টোবর) ইনসাফকে এ তথ্য নিশ্চিত করেছেন জিরি মাদরাসার শিক্ষক মাওলানা রহিম উল্লাহ।
জানা গেছে, চট্টগ্রাম জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়ার মুহতামিম আল্লামা সুলতান যওক নদভী, হাটহাজারী মাদরাসার মুহতামিম মাওলানা ইয়াহিয়া, ঢাকা যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম ও বেফাকের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান, ঢাকা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতীব মুফতী রুহুল আমীন, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, অধ্যক্ষ মিজানুর রহমান (দেওনা পীর ) মাওলানা খোরশেদ আলম কাসেমী, মুফতী নজরুল ইসলাম কাসেমী, মাওলানা আজিজুল হক মাদানি, পটিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতী রেজাউল করীম আবরার ও মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটাসহ দেশবরেণ্য ওলামায়ে কেরামগন এ সভায় বয়ান করবেন।

আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদরাসার মুহতামিম মাওলানা খোবাইব বিন তৈয়্যব বার্ষিক সভা সার্বিকভাবে সফল করার জন্য দেশবাসী ও সর্বস্তরের তৌহিদী জনতার প্রতি যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়েছেন।











