spot_img
spot_img

বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ; বাসের পর ৩ চাকার যানেও ধর্মঘট

বরিশালে আগামী (৪ ও ৫ নভেম্বর) সব ধরনের তিন চাকার যানের ধর্মঘট ডেকেছে জেলা মিশুক, বেবিট্যাক্সি, টেক্সিকার ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়ন। এছাড়া আগামী (৫ নভেম্বর) বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় সংগঠনের সভাপতি কামাল হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক মো. মোশফিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরিশাল বাস মালিক-শ্রমিকদের হাতে তিন চাকার যানের চালকদের হয়রানি বন্ধ, মেট্রোপলিটন এলাকায় তিন চাকার যানের নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা, মেট্রোপলিটন এলাকার সর্বত্র তিন চাকার যান চলাচলের অনুমতি, তেলের মূল্যবৃদ্ধির পর তিন চাকার যানের ভাড়ার চার্ট প্রদান ও সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স প্রদানের দাবিতে ৪ ও ৫ নভেম্বর ডিজেল, সিএনজি, ব্যাটারিচালিত সব ধরনের তিন চাকার যান চলাচল বন্ধ থাকবে।

তবে বিএনপির নেতাকর্মীদের দাবি, বিএনপির বিভাগীয় গণসমাবেশ বানচাল করতেই কুমিল্লা, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা ও রংপুরের মতো সরকারি দলের ইন্ধনে এই অপকৌশল নেওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ