spot_img

বিশ্বজিৎ হত্যা; ১০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি খন্দকার মো. ইউনুছ আলীকে (৩৬) ১০ বছর পর নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

মঙ্গলবার (১ নভেম্বর) সকালে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর দল গত ৩১ অক্টোবর রাত ১১টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জের কেল্লাপুর এলাকা থেকে ইউনুছ আলীকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছে।

এতে আরও বলা হয়, ২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর বাহাদুর শাহ পার্কের পাশে দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে দুর্বৃত্তরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ