spot_img

প্রতারণা মামলায় কাজী এরতেজা হাসান গ্রেফতার

আশিয়ান গ্রুপের করা প্রতারণা মামলায় দৈনিক ভোরের পাতা পত্রিকার সম্পাদক ও এফবিসিসিআই পরিচালক ড. কাজী এরতেজা হাসানকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার (১ নভেম্বর) রাতে গুলশান-২ অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।

আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের ভাই সাইফুল ইসলাম দায়েরকৃত প্রতারণার ওই মামলার এজাহারে এরতেজা ছাড়াও আরও ৩ জন আসামি রয়েছেন। তারা হলেন, আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সী।

ড. কাজী এরতেজা একাধারে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য এবং এফবিসিসিআই পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ