সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। কিছুক্ষণ আগে রাজধানীর পল্টন এলাকায় গাড়ি দিয়ে যাওয়ার সময় একটি মিছিল থেকে তার উপর হামলা করা হয়।
এসময় তার গাড়ি ভাঙচুর ও সঙ্গে থাকা সরকারি গ্যানম্যানের উপর হামলা চালায় দুর্বৃত্তরা।
বিচারপতি মানিক এই হামলার জন্য বিএনপিকে দায়ী করেছেন।










