spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযান গ্রেপ্তার ১১৮

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ১১৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (৬ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার ভোর ৬টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২৭১ গ্রাম ২০০ পুরিয়া হেরোইন, ২৮৫ বোতল ফেনসিডিল, ১২৬ কেজি ১৪০ গ্রাম গাঁজা, ৫ হাজার ৮৩৫ পিস ইয়াবা, ৫৪.২ লিটার দেশি মদ, ৩ বোতল বিদেশি মদ, ৬৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ