spot_img

পুলিশের ইজ্জত রক্ষা করতে হবে : ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, কনস্টবল থেকে আইজিপি সকলে পুলিশ, সকলে একটি পরিবার। শরীরের কোন অঙ্গে আঘাত পেলে যেমন পুরো শরীরটা কষ্ট পায় তেমনি কনস্টবলের গায়ে আঘাত লাগলে সেটা কমিশনারের গায়ে লাগে। পুলিশের ইজ্জত রক্ষা করতে হবে; ইউনিফর্মের সম্মান রক্ষা করতে হবে।

আজ রবিবার (৬ নভেম্বর) ডিএমপির কমিশনার হিসেবে দায়িত্বগ্রহণের পর মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পুলিশ লাইন্সে সর্বস্তরের পুলিশ সদস্যদের সাথে এক বিশেষ কল্যাণ সভায় এ কথা বলেন তিনি।

দায়িত্ব পালন করতে গিয়ে কোন বিপদ-আপদ আসলে বা ব্যক্তিগত কিংবা পারিবারিক সমস্যায় সব সময় তিনি পাশে থাকবেন বলে সকলকে আশ্বস্ত করেন। তবে ইউনিফর্মের আড়ালে কোন অপরাধে জড়িয়ে পড়লে কোন ছাড় দেওয়া হবে না বলে তিনি সতর্ক করেন।

তিনি বলেন, ফোর্সের মানসিক শক্তি ও ইচ্ছা থাকলে যে কোনো অজেয়কে জয় করা সম্ভব। এজন্য ফোর্সের সাথে কখনো সন্তান, কখনো ভাই, কখনো বন্ধুর মতো মিশতে হবে। তাদের ইচ্ছা শক্তিকে কাজে লাগাতে হবে। আবার দায়িত্ব পালনের সময় কমান্ডারের অবস্থানটা ধরে রাখতে হবে।

তিনি বলেন, আমাদের এমনভাবে দায়িত্বপালন করা উচিত যেন অবসরে যাওয়ার পরেও মানুষ আমাদেরকে মনে রাখে। বাংলাদেশ পুলিশ চ্যালেঞ্জ মোকাবেলায় কখনোই ব্যর্থ হয় না। মহান স্বাধীনতার সশ্বস্ত্র যুদ্ধের প্রথম প্রতিরোধকারীর গৌরবময় অংশীদার পুলিশ। সেই ৭১ থেকে আজ পর্যন্ত যেকোনো ক্রান্তিলগ্নে পুলিশ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ক্ষুন্ন হতে দেয়নি। ১৩/১৪ এর অগ্নিসংযোগ, বোমা হামলা, জঙ্গি বা কোভিডের মতো প্রাকৃতিক মহামারি কোন কিছুই পুলিশের মনোবলে চিড় ধরাতে পারেনি। সরকার যখন যে দায়িত্ব প্রদান করেছে তা অত্যন্ত নিষ্ঠা ও সফলতার সাথে পালন করেছে এবং আগামীতেও করবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ