spot_img
spot_img

ময়মনসিংহে সিজদারত অবস্থায় এক মুসল্লির মৃত্যু

ময়মনসিংহে আছরের নামাজের সময় সিজদারত অবস্থায় সুমন মিয়া (৩৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের গোদারাঘাট পুরাতন বাসস্ট্যান্ড এলাকার কেন্দ্রীয় শাহী জামে মসজিদে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সুমন মিয়া পেশায় প্রাইভেটকার চালক ছিলেন। মসজিদের ইমাম হাফেজ মো. খোরশেদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সুমন মিয়া নিয়মিত মসজিদে এসে নামাজ আদায় করতেন। সোমবার বিকালে আছরের নামাজের সাথে শরিক হতে পারেননি। আমরা নামাজ পড়ে বের হয়ে পড়লে একাই নামাজ আদায় করছিলেন মসজিদে। সিজদায় গিয়ে সুমন মিয়া উঠতে না পেরে পড়ে যান। পরে আমরা বুঝতে পেরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ