ফরিদপুরে আগামী (১২ নভেম্বর) বিএনপির বিভাগীয় গণসমাবেশ। ইতোমধ্যে জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে আগামী (১১ নভেম্বর) সকাল ৬টা থেকে (১২ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত পরিবহন ধর্মঘটের আলটিমেটাম দেওয়া হয়েছে।
ফরিদপুর পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সহ-সভাপতি জুবায়ের জাকির জানান, আগামী (১১ ও ১২ নভেম্বর) ধর্মঘটের সঙ্গে বিএনপির সমাবেশের কোনো সম্পর্ক নেই। গত মাসে মাদারীপুরে আমাদের দক্ষিণবঙ্গের পরিবহন শ্রমিক নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর সঙ্গে বিএনপির সমাবেশের তারিখ মিলে গেলে আমাদের কি করার আছে।











