বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী (১৩ ডিসেম্বর) দিন ধার্য করেছে আদালত।
মঙ্গলবার (৮ নভেম্বর) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ দিন ধার্য করেন।
খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া জানান, খালেদা জিয়া অসুস্থ থাকায় আজ আদালতে উপস্থিত হতে পারেননি। তার আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দেন আজ। এরপর তার আইনজীবীরা অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য আবেদন করেন আইনজীবী এজে মোহাম্মদ আলী। আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী শুনানির জন্য আগামী (১৩ ডিসেম্বর) দিন ধার্য করেন আদালত।












