spot_img
spot_img

লালমনিরহাটে ২ বাংলাদেশিকে গুলি করে হত্যা করলো বিএসএফ

লালমনিরহাটের লোহাকুচি সীমান্তে ২বাংলাদেশিকে গু*লি করে হ*ত্যা করলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। নিহত দুই যুবকের নাম আয়নাল হক (২৮) ও ওয়াচকুরুনি(২৯)।

বুধবার (৯ নভেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্তের ৯২১/২২ নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, বিএসফের গুলিতে নিহতদের বাড়িতে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনাটি কালীগঞ্জ উপজেলা সীমান্তে হয়েছে কি না আমার জানা নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ