ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের সদর উপজেলার শর্শদি ইউনিয়নের দুলামিয়া এলাকায় যাত্রীবাহী বাস ও মালবাহী লরির মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও ১১ জন আহত হয়েছে।
বুধবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, চট্টগ্রামগামী মালবাহী লরি ও ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ধারণা করা হচ্ছে- উভয় পরিবহনের চালক ও হেলপার মারা গেছেন। পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করেন।
মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, হতাহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।











