spot_img

বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে অভিযানের নামে হামলা করছে পুলিশ: শামা ওবায়েদ

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বিএনপির ফরিদপুর বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে পুলিশ নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে অভিযানের নামে হামলা করছে। পুরোনো গ্রেপ্তারি পরোয়ানা তামিলের নামে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।

বুধবার (৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, সারাদেশে আজ গণজোয়ার সৃষ্টি হয়েছে। পুলিশ বিএনপি নেতাদের বাড়িতে অভিযানের নামে হামলা করছে, দুর্ব্যবহার করছে। তবে জনগণ আর বসে থাকবে না। বিএনপির নেতৃত্বে তারা সমবেত হয়ে দাবি আদায় করে নেবে।

তিনি বলেন, গত রাতে নগরকান্দায় আটজনকে গ্রেপ্তারের পাশাপাশি ফরিদপুরে অন্তত ছয়জন নেতার বাড়িতে অভিযানের নামে হামলা করেছে পুলিশ। বিএনপি নেতা মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তার ছোট ভাইকে আটক করেছে। আরও নেতাদের বাড়িতে অভিযান চালিয়ে নারীদের সঙ্গে খারাপ আচরণ করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ