spot_img

জর্ডানে বেশ কয়েক জন মার্কিন সেনাকে হত্যার দাবি ইরানের

জর্ডানের আল-রুকবান এলাকায় মার্কিন সেনানিবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আমেরিকার বেশ কয়েক জন সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

আইআরজিসি বলেছে, আগ্রাসনকারী মার্কিন বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান ‘অপারেশন নাসর ২’ পরিচালনা করছে আইআরজিসি। সেই অভিযানের আওতায় জর্ডানের উত্তরপূর্বাঞ্চলীয় আল-রুকবান এলাকায় অবস্থিত মার্কিন সেনাদের একটি আবাসিক কমপ্লেক্স লক্ষ্য করে হামলা পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) এক বিবৃতিতে এ দাবি করে আইআরজিসি।

বিবৃতিতে বলা হয়, আমাদের অভিযান সফল হয়েছে। জর্ডানের আল-রুখবার আবাসিক কমপ্লেক্সে বহুসংখ্যক মার্কিন সেনা নিহত হয়েছে।

এখন পর্যন্ত আমেরিকা কিংবা জর্ডানের পক্ষ থেকে বিবৃতির কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ