spot_img
spot_imgspot_img

পিবিআই’র মামলায় গ্রেফতার দেখানো হলো এসপি বাবুল আক্তারকে

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মামলায় পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে বাবুলের বিরুদ্ধে এ মামলা করেন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম আবেদন মঞ্জুর করেন। তার সাত দিনের রিমান্ড শুনানি আজ দুপুরে সংশ্লিষ্ট আদালতে অনুষ্ঠিত হবে। এদিন সকালে কেরানীগঞ্জ কারাগার থেকে বাবুল আক্তারকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

এর আগে বুধবার তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদনসহ এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন থানা পুলিশ। আদালত আসামির উপস্থিতিতে এ বিষয়ে শুনানির জন্য এ দিন ধার্য করেন।

এর আগে (২৭ সেপ্টেম্বর) সাংবাদিক ইলিয়াস হোসাইন ও পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারসহ চার জনের বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বাদি হয়ে এ মামলা করেন।

সূত্র: বাসস
spot_img
spot_img
spot_img

সর্বশেষ