আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
বুধবার (৯ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, আগামীকাল (শুক্রবার) দুপুর আড়াইটা থেকে যুব সমাবেশ শুরু হবে।
যুবলীগের চেয়ারম্যান পরশ বলেন, রাষ্ট্রবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে অপচেষ্টা চালাচ্ছে। তিনি জানান, যুবলীগের নেতা-কর্মীরা ১১ নভেম্বরের পর থেকে বিএনপি-জামায়াত ও তাদের দোসরদের যে কোন ধরণের নৈরাজ্য মোকাবেলা করতে রাজপথে থাকবে। যুবলীগ বিশ্বাস করে যে স্বাধীনতার পক্ষের শক্তি পরাজিত হলে, বাংলাদেশ হারবে। কারণ দেশের মানুষ বিএনপি-জামায়াতের ডাকা ৯২ দিনের অবরোধের কথা ভুলে যায় নি।
তিনি জানান, যুব মহাসমাবেশকে সফল করতে মোট দশটি সাব কমিটি করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশস্থলে প্রবেশের জন্য পাঁচটি গেট করা হয়েছে।










