ঢাকার ধামরাইয়ের কালামপুর বিসিক শিল্পনগরীর এগ্রিকালচার কীটনাশক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১২ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
কারখানা কর্মকর্তা আবু সাঈদ জানান, কারখানায় ভোর রাতে আগুন লাগে। তবে কিভাবে আগুন লেগেছে, তা আমরা এখনও জানি না। আগুনে কারখানায় ব্যাপক ক্ষতি হয়েছে।
ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, বিসিক শিল্প নগরীর একটি কারখানায় আগুন লেগেছে। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। আমরা কাজ করছি। এখনো কোনো হতাহতের খবর পাইনি।











