spot_img
spot_imgspot_img

আগামীকাল থেকে আগের সূচিতে ফিরছে উচ্চ আদালত

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম আগামীকাল রোববার (১৩ নভেম্বর) থেকে আগের সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। তবে নিম্ন আদালতের বিচারকাজ সকাল সাড়ে ১০টার পরিবর্তে সাড়ে ৯টায় শুরু হবে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বনীর সই করা এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী রোবরার থেকে সকাল ১০টা ৩০ মিনিটে হাইকোর্ট বিভাগের সব বেঞ্চে বিচারকাজ শুরু হবে। মাঝে ৪৫ মিনিটের বিরতি দিয়ে ৪টা ১৫ মিনিট পর্যন্ত বিচার কাজ চলবে। দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে সকাল সাড়ে ৯টায় বিচারকাজ শুরু হবে। মাঝে ৩০ মিনিটের বিরতি দিয়ে ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিচারকাজ চলবে। হাইকোর্ট ও নিম্ন আদালতের অফিস সকাল ৯ টা থেকে মাঝে আধা ঘন্টা বিরতি দিয়ে ৫ টা পর্যন্ত চলবে।

সূত্র: বাসস
spot_img
spot_img
spot_img

সর্বশেষ