spot_img
spot_img

চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজ ছাত্র নিহত

চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড় গ্রামের টেকনিক্যাল কলেজের ছাত্র শাহেদ মালিক রেজওয়ান (২৩) ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাব্বুর রহমান জানান, বেলা সাড়ে তিনটার দিকে শাহেদ রেলগেট এলাকা দিয়ে যাচ্ছিল। এসময় একটি ভ্যান তাকে ধাক্কা দেয়। ভ্যানের ধাক্কায় শাহেদ রাস্তার ওপর ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকলে ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ