spot_img
spot_img

আইএমএফ এর নির্দেশনায় বাজেট ঘোষণা করল শ্রীলঙ্কা

জাতীয় বাৎসরিক বাজেট ঘোষণা করেছে শ্রীলঙ্কা।

সোমবার (১৪ নভেম্বর) দেশটির পার্লামেন্টে ২০২২-’২৩ অর্থবছরের এই বাজেট ঘোষণা করেন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।

বাজেট ঘোষণার শুরুতেই বিক্রমাসিংহে বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) শ্রীলঙ্কার অর্থনীতিকে স্থিতিশীল দেখতে আগ্রহী। এ কারণে আইএমএফের নির্দেশনার ভিত্তিতেই প্রণয়ন করা হয়েছে এই বাজেট।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ঘোষিত বাজেটে ২০২২-’২৩ অর্থবছরে সরকারের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৮ শতাংশ থেকে ১৫ শতাংশে উন্নীত করা হয়েছে। সেই সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ