spot_img
spot_img

১৭ ও ১৮ নভেম্বর চট্টগ্রামে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন

মাহবুবুল মান্নান


ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশ এর তত্ত্বাবধানে চট্টগ্রামে ২ দিনব্যাপী ৩৬তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামী (১৭ ও ১৮ নভেম্বর) বৃহস্পতি ও শুক্রবার প্রত্যহ বেলা ২ টা হতে নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে অনুষ্ঠিত হবে।

সম্মেলনে বয়ান করবেন দারুল উলুম দেওবন্দ-এর মুহতামিম ও শায়খুল হাদীস মুফতী আবুল কাশেম নূমানী, শায়খুল ইসলাম হোসাইন আহমাদ মাদানি (রহ.)-এর সাহেবজাদা আল্লামা সাইয়্যেদ আরশাদ মাদানী, জমিয়তে ওলামায়ে হিন্দের মহাসচিব মাওলানা সাইয়্যেদ মাহমুদ মাদানি ও জামিয়া আরাবিয়া বারাকাতুল ইসলাম রাজস্থান ভারতের মুহতামিম মুফতী হাসান মাহমুদ।

এ ছাড়া ও সম্মেলনে দেশ-বিদেশের আরও উলামায়ে কেরাম, পীর-মাশায়েখ ও ইসলামি স্কলাররা তাশরিফ আনবেন বলে জানা গেছে।

ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশ এর সভাপতি ও হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা ইয়াহইয়া ও সেক্রেটারি জেনারেল মুফতী আরশাদ রাহমানী সর্বস্তরের জনগণকে সম্মেলনে অংশ নেওয়ার জন্য আহবান জানিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ