spot_img
spot_img

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ট্রাম্প

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় মঙ্গলবার (১৫ নভেম্বর) ট্রাম্প ফ্লোরিডার পাম বিচে অবস্থিত তার মার-আ-লাগো এস্টেটে এ ঘোষণা দেন।

ট্রাম্প বলেছেন, আমেরিকাকে আবার মহান এবং গৌরবময় করার জন্য আমি আজ রাতে আমেরিকার প্রেসিডেন্ট পদে আমার প্রার্থিতা ঘোষণা করছি।

ট্রাম্প বলেন, আমি এ প্রতিদ্বন্দ্বিতায় নামছি কারণ, আমি বিশ্বাস করি- এই জাতি কী হতে পারে তার আসল মহিমা বিশ্ব এখনও দেখেনি। দেশটিতে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দল রিপাবলিকানদের কংগ্রেসে যে সাফল্য পাওয়ার কথা ছিল তা পায়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ