spot_img

হবিগঞ্জে পুলিশ-বিএনপির সংঘর্ষ; ২৫০ নেতা-কর্মীর নামে মামলা

হবিগঞ্জের লাখাইয়ে সিলেট বিভাগীয় গণসমাবেশের প্রস্তুতি সভায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় আড়াইশ নেতা-কর্মীর নামে মামলা করেছে পুলিশ। বিএনপির কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জি কে গউছকে প্রধান আসামি করা হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) দিবাগত গভীর রাতে লাখাই থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফজলে রাব্বী এ মামলা করেন। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) একই থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) চম্পক দাম বিষয়টি নিশ্চিত করেছেন।

চম্পক দাম বলেন, বুধবার সন্ধ্যায় লাখাই উপজেলা বামৈ বাজারে বিএনপির সভায় পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার্থে যায়। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ও ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের ১০ সদস্য আহত হয়। এ ঘটনার জন্য এসআই ফজলে রাব্বী বাদি হয়ে একটি মামলা করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ