spot_img
spot_img

৬ বছর ধরে সড়ক ছাড়াই দাঁড়িয়ে আছে কোটি টাকার সেতু

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় ৩ কোটি টাকা ব্যয়ে ১০টি ব্রিজ ও কালভার্ট নির্মিত হয়। ৬ বছর আগে সেগুলো নির্মাণকাজ শেষ হলেও তা কাজে আসছে না গ্রামবাসীর।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী জানান, কোথাও কোথাও অপ্রয়োজনেও নির্মিত হয়েছে এসব ব্রিজ-কালভার্ট। ২৫ থেকে ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এসব প্রকল্প এখন প্রান্তিক জনপদের সুবিধা না হয়ে অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজগুলো স্থানীয় জনগণের কোনো কাজে আসছে না। দ্রুত ব্রিজ-কালভার্টগুলোর দুপাশের সড়ক সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানান তারা।

কুষ্টিয়ার সচেতন নাগরিক কমিটির সভাপতি রফিকুল আলম টুকু বলেন, শুধুমাত্র টেন্ডারবাজ ঠিকাদার বা প্রকল্প সংশ্লিষ্টদের আর্থিক মুনাফা আয়ের খাত হিসেবেই ব্যয় হয়েছে এসব অর্থ। দেশের টেকসই উন্নয়নের স্বার্থে এসব অনিয়ম দুর্নীতি রোধে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে যথাযথ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানাই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ