spot_img
spot_img

আওয়ামী লীগ নেত্রীর বাড়িতে দেহ ব্যবসা ও মাদক কারবারের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা নাছিমা আক্তারের বাড়িতে অবৈধ দেহ ও মাদক কারবারি বন্ধের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের বঙ্গানিয়া মোড়ে কেন্দুয়া-আঠার বাড়ি সড়কে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা নাছিমা আক্তার দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে দেহ ব্যবসাসহ মাদক কারবারি পরিচালনা করে আসছেন। এলাকার লোকজন এ ঘটনার প্রতিবাদ করলে উল্টো তাদের ভয়ভীতি দেখানো হয়। এরই প্রতিবাদে ওই নেত্রীর অপকর্ম বন্ধের দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ ও মানববন্ধন করেন এলাকার লোকজন।

স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, সৈয়দা নাছিমা আক্তার দীর্ঘদিন এসব কুকর্ম করে আসছেন। আমরা তাকে এসব করতে নিষেধও করেছি। কিন্তু তিনি কারও কথাই শুনছেন না। কেউ প্রতিবাদ করলে তিনি উল্টো তাদের হুমকি দেন।

তবে অভিযোগ অস্বীকার করে মহিলা আওয়ামী লীগ নেত্রী সৈয়দা নাছিমা আক্তার বলেন, আমি নারীদের নিয়েই রাজনীতি করি। রাজনীতির সুবাদে অসংখ্য নারী আমার বাড়িতে আসা যাওয়া করেন। কিন্তু আমার নিজের লোকসহ গ্রামের কিছু লোকজন মিলে আমার বিরুদ্ধে মিথ্যা দেহ ব্যবসা ও মাদক কারবারির অভিযোগ তুলেছেন। তারা আমার বিরুদ্ধে কোনো প্রমাণও দেখাতে পারছে না। অহেতুক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

কেন্দুয়া থানা পুলিশের পরিদর্শক (ওসি-তদন্ত) মো. আশরাফুল ইসলাম বলেন, ওসি স্যার ছুটিতে আছেন। তবে সৈয়দা নাছিমা আক্তারের বিরুদ্ধে এলাকাবাসীর দায়ের করা অভিযোগটির তদন্ত চলছে। আজ থানা পুলিশসহ কেন্দুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জুনায়েদ আফ্রাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ