spot_img
spot_img

লক্ষ্মীপুরে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্র নিহত

লক্ষ্মীপুরের রামগতিতে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিবিরহাট রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র নাবিল হোসেন (১৬) নিহত হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার চর রমিজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন।

তিনি বলেন, নাবিল বৈদ্যুতিক খুঁটিতে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গেলে তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ