ময়মনসিংহের গফরগাঁওয়ে পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামিম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এসময় সাজ্জাদ(১৯) নামের আরও একজন আহত হয়েছেন।
শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় গফরগাঁও রেলওয়ে স্টেশন এলাকার চান মসজিদ সংলগ্ন বিদ্যুতের খুঁটিতে পতাকা টানাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা দলের সমর্থক ছিলেন শামিম ও সাজ্জাদ। দলের প্রতি ভালবাসা থেকে শনিবার সন্ধ্যায় পতাকা টানাতে গেলে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে শামিমের মৃত্যু হয়।
পৌর কাউন্সিলর আমান উল্লাহ আমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আর্জেন্টিনার সমর্থক শামিম ও সাজ্জাদ বিদ্যুতের খুঁটিতে পতাকা টানাতে গিয়ে অসাবধানতা বসত বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে দু’জনেই ছিটকে বিদ্যুতের খুঁটি থেকে মাটিতে পরে মারাত্মক আহত হয়।











