গাজীপুরের টঙ্গীতে যুবলীগ নেতা সাইফুল ইসলাম (৪৭) অতর্কিত হামলায় নিহত হয়েছেন।
রোববার (২০ নভেম্বর) রাত ৯টার দিকে আউচপাড়া সফিউদ্দিন সরকার একাডেমি রোডে এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসী জানান, রাত ৯টার দিকে সফিউদ্দিন সরকার একাডেমি রোডে বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমানের বাড়ির সামনে কয়েকজন যুবক অতর্কিতে যুবলীগ নেতা সাইফুল ইসলামের ওপর চড়াও হয়।
হামলায় আহত সাইফুলকে উদ্ধার করে হোসেন মার্কেটের ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।











