গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় উদ্ধার করা হয় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা হয়েছে।
রবিবার (২০ নভেম্বর) সকাল ছয়টা থেকে সোমবার (২১ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও নিজেরা মাদক সেবন করতেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- ১১, ৭৩৪ পিস ইয়াবা, ১২০ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ১৫ কেজি ৬৮৫ গ্রাম গাঁজা, ১০টি ইনজেকশন, ১ বোতল বিদেশি মদ ও ৫ বোতল ফেন্সিডিল।











