স্কুলে যাওয়ার পথে ফিলিস্তিনের স্কুলছাত্র মাহমুদ আল সাদিকে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধরাষ্ট্র ইসরাইল।
সোমবার (২১ নভেম্বর) পশ্চিম তীরের জেনিনে এই ঘটনা ঘটে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ বছর বয়সী সাদিকে পাকস্থলিতে গুলি করা হয়।
সাদি নিহত হওয়া ছাড়াও ইসরায়েলি বাহিনীর অভিযানে আরও পাঁচজন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানা গেছে।
ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় এক শোক বিবৃতিতে বলেছে, সাদিকে স্কুলে যাওয়ার পথে গুলি করে হত্যা করা হয়েছে।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে ‘নারকীয় হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেছে।
সূত্র: আল জাজিরা











