spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪০

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গতকাল মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ছয়টা থেকে আজ বুধবার (২৩ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে মাদকদ্রব্যসহ আটক উদ্ধার করা হয়।

আটকের সময় তাদের হেফাজত থেকে ৯৬০৫ পিস ইয়াবা, ৬৭ গ্রাম হেরোইন, ৪ কেজি ২৫০ গ্রাম গাঁজা ও ৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
আটককৃতদেরদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা রুজু হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ