চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি ও সেবামূলক সংগঠন আল-আমিন সংস্থার ৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল শুরু হচ্ছে আজ।
বুধবার (২৩ নভেম্বর) বাদ জোহর হাটহাজারী পার্বতী মডেল উচ্চ বিদ্যালয় ময়দানে এই মাহফিল অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মাওলানা ওসমান ফয়জী।
মাওলানা রিজওয়ান আরমান ও মাওলানা আনোয়ার শাহ আল আজহারির সঞ্চালনায় মাহফিলের প্রথম দিনে বয়ান করবেন মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা আরিফ বিন হাবিব ও মাওলানা হেদায়েতুল্লাহ আজাদী।











