এস এম সাইফুল ইসলাম: চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি ও সেবামূলক সংগঠন আল-আমিন সংস্থার ৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিন আজ।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বাদ জোহর হাটহাজারী পার্বতী মডেল উচ্চ বিদ্যালয় ময়দানে এই মাহফিল অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মাওলানা হাবিবুল হক বাবু (বাদ যোহর), মাওলানা ওসমান সাঈদী (বাদ আসর), মাওলানা শেখ আহমদ (বাদ মাগরিব) ও মুফতি জসিম উদ্দিন (বাদ এশা)।
মাওলানা রিজওয়ান আরমান ও মাওলানা আনোয়ার শাহ আল আজহারির সঞ্চালনায় মাহফিলে বয়ান করবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররম-এর খতিব মুফতী রুহুল আমীন, মাওলানা মুফতী হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মুরতজা হাসান ফয়জী, মুফতী কেফায়তুল্লাহ আজহারী ও মাওলানা উবাইদুর রহমান হুজাইফী। এছাড়া আরও স্থানীয় উলামায়ে কেরামগণ বয়ান করবেন বলে জানা গেছে।
আল-আমিন সংস্থার ৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিনে বাদ মাগরিব কুরআন তেলাওয়াত করবেন বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিম।











