spot_img
spot_img

লক্ষ্মীপুরে জামায়াতের ৩ নেতা কারাগারে

লক্ষ্মীপুরে সন্ত্রাস দমন আইনের মামলায় জামায়তের তিন শীর্ষ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। তারা হলেন-জেলা জায়ামাতের আমির রুহুল আমিন, সেক্রেটারি হাফিজ উল্যাহ ও জেলা কমিটির সিনিয়র নেতা নুরুল হুদা।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে বিবাদীদের আইনজীবী অ্যাডভোকেট মহসিন কবীর জানান, কিছু কোরান-হাদীসের বই উদ্ধার করে ভূয়া একটি মামলা দেয়া হয়েছে। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আজ নিম্ম আদালতে আত্মসমর্পন করলে জামিন নামঞ্জুর হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ