রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রিমস্ক শহরে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে তিন জনকে হত্যা করেছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) স্থানীয় পুলিশের বরাতে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তিন জনকে হত্যার পর নিজ বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছে সে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, ক্রিমস্কের রাস্তায় হাঁটার সময় গুলি ছুড়ছেন হামলাকারী। পথে শুয়ে পড়া আরও এক জনের কাছ গিয়ে গুলি চালান তিনি।
সূত্র: রয়টার্স











