রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৭টি মামলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ছয়টা থেকে আজ (২৫ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আটকের সময় তাদের থেকে ১৪১৫৩ পিস ইয়াবা, ৫৬.৭০ গ্রাম ২০০ পুরিয়া হেরোইন, ১৫ কেজি ৭৬০ গ্রাম গাঁজা, ৫০ বোতল ফেন্সিডিল ও ৩ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।











