spot_img
spot_img

ব্যাংক থেকে নেয়া ২৫ হাজার টাকা ঋণের মামলায় ১২ কৃষক গ্রেফতার

পাবনার ঈশ্বরদীতে ২৫/৩০ হাজার টাকা ঋণ খেলাপির অভিযোগে দায়েরকৃত একটি মামলায় ১২ কৃষককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে তাদের কারাগারে পাঠিয়েছে পাবনার সিনিয়র জুডিশিয়াল আদালত।

গ্রেফতারকৃত কৃষকদের বরাত দিয়ে ঈশ্বরদী থানা পুলিশ গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ সমবায় ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন তারা। ঋণের টাকা পরিশোধ করার পরও তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়েছে বলে তাদের দাবি। তবে বাংলাদেশ সমবায় ব্যাংকের জেলা কার্যালয়ের দায়িত্বশীল কারো কোন বক্তব্য পাওয়া যায়নি।

মামলার সূত্রে জানা গেছে, বাংলাদেশ সমবায় ব্যাংক থেকে ২৫ থেকে ৩০ হাজার টাকা করে ঋণ নিয়েছিলেন ৩৭ জন কৃষক। এই ঋণ ফেরত না দেওয়ার অভিযোগে ২০২১ সালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয় কোর্টে, যার বাদী ছিলেন মোজাম্মেল হক। পরে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। এর প্রেক্ষিতেই আমরা থানা পুলিশ অভিযান চালিয়ে ১২ জন কৃষককে গ্রেফতার করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ২০২১ সালে ওই ৩৭ কৃষকের বিরুদ্ধে মামলার পর আদালত গত বুধবার তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। এর ভিত্তিতে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত কৃষকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা কেউ কেউ জানান তাদের ঋণের টাকা পরিশোধ করেছেন, আবার কেউ কেউ কিছু বকেয়া আছে বলেও জানিয়েছেন। তবে অনেকদিন কৃষকরা বিষয়টি খোজ খবর নেন নাই বলেও জানিয়েছেন বলে জানান ওসি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ