spot_img
spot_img

টানা ৪১ দিন তাকবিরে উলার সাথে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ২০ কিশোর

টানা ৪১ দিন মসজিদে তাকবিরে উলার সাথে জামাতে নামাজ পড়ায় ২০ কিশোরকে সাইকেলসহ বিভিন্ন পুরস্কার দিয়েছেন মসজিদ কমিটির সেক্রেটারি আলহাজ আলমগীর মিয়াজী।

শুক্রবার (২৫ নভেম্বর) জুমার নামাজ শেষে মুসল্লিদের উপস্থিতিতে মসজিদের সামনে তাদের পুরস্কৃত করা হয়।

মসজিদ কমিটির সেক্রেটারি আলমগীর মিয়াজী বলেন, মূলত শিশু-কিশোরদের নামাজের প্রতি উৎসাহ জোগাতে এমন আয়োজন করা হয়েছে। আমরা বলেছিলাম, শিশু থেকে ২০ বছরের কিশোররা যদি ৪১ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে তাহলে প্রত্যেককে একটি করে বাইসাইকেল পুরস্কার দেওয়া হবে। এ ঘোষণায় উৎসাহিত হয়ে এলাকার শিশু-কিশোররা মসজিদে নামাজ আদায় শুরু করে। তাদের মধ্য থেকে ৪১ দিন জামাতে নামাজ পড়া ৫ জনকে যাচাই-বাছাই করে সাইকেল এবং বাকিদের ডিনারসেটসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ