spot_img
spot_img

ব্রাজিলের স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

ব্রাজিলের দুটি স্কুলে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ১১ জন।

স্থানীয় সময় শুক্রবার (২৫ নভেম্বর) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য এসপিরিতো সান্তোর আরাক্রুজ শহরে এ ঘটনা ঘটেছে।

আরাক্রুজ শহরের মেয়র লুইস কার্লোস কৌতিনিয়ো বলেন, শুক্রবার সকালে একটি স্কুলে এক বন্দুকধারী কয়েকজন শিক্ষকের উপর গুলি চালায়। এতে দুই নারী নিহত হয় এবং ৯ জন আহত হয়। পরে আরেকটি স্কুলে একই বন্দুকধারী হামলা চালায়। এতে এক কিশোরী নিহত হয়। এছাড়া আরও দুজন আহত হয়।

এস্পিরিটো সান্তোর গভর্নর রেনাটো কাসাগ্রান্ডে শুক্রবার এক টুইটার পোস্টে জানান, নিরাপত্তা দল হামলাকারীকে আটক করেছে, যে আরাক্রুজের দুটি স্কুলে হামলা চালায়। এ ঘটনায় তিন দিনের সরকারি শোক ঘোষণা করা হয়েছে। আমরা হামলার বিষয়ে তদ্ন্ত চালিয়ে যাব এবং খুব শিগগিরই হামলার কারণ সম্পর্কে জানতে পারব।

সূত্র: সিএনএন
spot_img
spot_img
spot_img

সর্বশেষ