spot_img
spot_img

২৪ ঘন্টায় বিশ্বে করোনায় ৭৯৯জনের মৃত্যু; শনাক্ত ৩ লাখ ৭১ হাজার ৯৯৫

গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনায় ৭৯৯ জনের মৃত্যু ও করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৭১ হাজার ৯৯৫ জন।

শুক্রবার করোনায় বিশ্বজুড়ে দৈনিক আক্রান্তের হিসেবে শীর্ষে ছিল জাপান; আর এই দিন কোভিডজনিত অসুস্থতায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। জাপানে শুক্রবার করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ১৭ হাজার ৮৪০ জন এবং এ রোগে মারা গেছেন ১০০ জন।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৪ কোটি ৫৫ লাখ ৪২ হাজার ২৪১ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৬ লাখ ৩৫ হাজার ৫৮ জনের।

এছাড়া গত আড়াই বছরে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৬২ কোটি ৪২ লাখ ৭ হাজার ৫৮২ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ