spot_img
spot_img

কুমিল্লায় গণসমাবেশে রুমিন ফারহানা, সাক্কুসহ অর্ধশত নেতাকর্মীর মোবাইল ফোন চুরি

কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরুর আগে হাজির হওয়া নেতাকর্মীদের অর্ধশতাধিক মোবাইল ফোন চুরি হয়েছে বলে জানা গেছে।

শনিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর টাউনহল মাঠে সমাবেশ শুরুর আগে এসব চুরির ঘটনা ঘটে।

মোবাইল ফোন চুরির ভুক্তভোগীর মধ্যে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা, কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুও রয়েছেন।

এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি থানায় একটি জিডি করা হয়েছে বলে জানান রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী শুভ্র।

শুভ্র জানান, শুক্রবার রাত ৯টায় কুমিল্লা বিভাগীয় সমাবেশস্থল টাউন হল মাঠে যাওয়ার পর কোনো একসময় তার ব্যাগ থেকে মোবাইল ফোনটি চুরি হয়। পরে বিষয়টি অনুমান করতে পেরে রুমিন ফারহানা তার ব্যাগ খুলে দেখেন। তবে মোবাইল ফোন ছাড়া অন্য কিছুই খোয়া যায়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ