spot_img
spot_img

সবচেয়ে বেশি নারী নির্যাতনের ঘটনা ঘটে পশ্চিমা দেশগুলোতে : আফগান সরকার

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহহার বালখি বলেছেন, নারীদের প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনা গণতন্ত্রের দাবিদার পশ্চিমা দেশগুলোতেই বেশি রেকর্ড করা হয়েছে।

সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে আফগানিস্তানে নারী অধিকার লঙ্ঘিত হচ্ছে। নারী ও মেয়েদের উপর আফগান সরকার কঠোরতা আরোপ করেছে বলেও পশ্চিমারা সমালোচনা করেছে। তারই প্রতিক্রিয়ায় তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহহার বালখি এ মন্তব্য করেন।

এক টুইট বার্তায় আব্দুল কাহহার বালখি বলেন, আমেরিকায় প্রতি ৩ জন নারীর মধ্যে ১জন সহিংসতা ও ধর্ষণের শিকার হয়েছেন। এই সমস্যাটি পশ্চিমা গণতন্ত্রের দাবিদার অন্যান্য সরকারের ক্ষেত্রেও সমানভাবে সত্য বলে তিনি মন্তব্য করেন।

বালখি আরও বলেন, ইসলামী সরকার নারীদের সুরক্ষার ব্যবস্থা করতে বাধ্য।

সূত্র : পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ